রুহুর এলিজি
আমার নিস্ক্রিয় হতে আরও কিছুদিন বাঁকি
আরও কিছুদিন পর এসো
আরও প্রস্তূতি নিয়ে এসো
যখন দেখবে, আমি অনেকটা শূন্য হয়ে গেছি
পরিশিষ্ট আর কিছু নাই
নিজের বলতে কেবল একক ‘আমি’
আমার সাথে কিছু শরীরীয় অঙ্গ
যেমন দুই হাত, দুই পা, চোখ নাক কান
মাথার খুলির ওপরে গজিয়ে ওঠা কালো চুল ভ্রু,ঠোঁট
কিয়দাংশ মস্তিস্কের প্যারাসাঁকো
এগুলোর বাইরে সব মরিচিকা এবং ঝাপসা লাগবে চারপাশ
তুমি যেনো এসে, ফিরে না যাও
হাতে যা যা প্রয়োজন গুছিয়ে এনো
আমরা একটা শরীর আছে, শক্ত চামড়ায় মোড়ানো
সেখানে রুহু কোথায় আছে, কিভাবে আছে
তাকে যেনো সহজে ধরতে পারো
রহুকে কবজ করা খুব সহজ ব্যাপার নয়
যখন দেখবে আমি নিস্তেজ হয়ে গেছি একবারে
চারপাশ সকলকে শত্রু ভাবতে শুরু করেছি
এমন একটা মুখ্যম সময়ে এসো
রেজিস্ট্রি
প্রণয় ব্যসার্ধে আর কত টিপসই নিলে
তোমার বিশ্বাস প্রণয়ী হয়ে উঠবে
ওটা তো খেরোখাতা নয়
জীবনের হিসেব নিকেশ যেখানে চুক্তিবদ্ধ থাকে
ওটা তো অল্প দামের ঢ্যাপসানো কাগজ নয়
ওখানে তুমি আমি চুক্তিবদ্ধ প্রেমিক প্রেমিকা
অদল বদলের মাঠ
সেই মাঠে বিছিয়েছি কিছু স্বাক্ষর
প্রতিটা স্বাক্ষর পরাগায়নের রেণু জন্মাবে বলে
আর কোন স্বাক্ষর দিতে চাই না
এমনিতে বাংলাদেশ জনসংখ্যার দেশ
বরং প্রণয়ের জন্য এতকিছু লাগে না
কেবল দুই দুই চারটি চোখ থাকলেই হলো
চারটি চোখের বিনিময়ে যে পরাগায়ন হবে
সেখানে জনসংখ্যার ভয় নেই
কেবল আবেগ আর অনুভূতি সেখানে মুখ্য
আর যদি এক এক করে দুটি মন মিলিত হয়
তাহলে তো কথায় নেই
মনের বিনিময়ে মন হলে
বাংলাদেশ আরো উজ্জ্বল হয়
সবুজে সবুজে সোনায় সোনায় বাঁধা পড়ে সব
আরো পড়ুন.......
খিদে ও অন্যান্য কবিতা পড়ুন এখানে
নগর পিতা পড়ুন এখানে
খৈয় কাদের বিষয়ক প্রবন্ধ পড়ুন এখানে
অনুতাপ পড়ুন এখানে
নকল চোখ পড়ুন এখানে
নগর পিতা পড়ুন এখানে
খৈয় কাদের বিষয়ক প্রবন্ধ পড়ুন এখানে
অনুতাপ পড়ুন এখানে
নকল চোখ পড়ুন এখানে
Tags
কবিতা

Thnks
উত্তরমুছুন