নকল চোখ ও অন্যান্য কবিতা। duplicate eye and other poem

দ্বীপ সরকার।। কবি


দ্বীপ সরকার এর দুটি কবিতা

নকল চোখ

আমি ভেবেছিলাম তোমার চোখ আছে——

সেদিন পার্লারে যখন আঁকছিলো তোমার
নাকের ওপর দিয়ে ডোরাকাটা চোখ
কালো কিশকিশে পাঁপড়ি
কালো—নীল মিশ্রিত রঙের মণি
মনে হয়েছিলো উনি খুব পাকাপোক্ত চোখমিস্ত্রী
সেই চোখে তুমি সব দেখবে
কোনটা কালো, কোনটা সাদা, কোনটা হিজিবিজি, কোনটা সলিড

তোমার চোখ দেখে হিটলারের কথা মনে পড়ে
এই শালা বাইনচোদ,ঈশ্বরের দেয়া চোখকে নকল করে
নিজস্ব একটা চোখ নির্মাণ করে নিয়েছিলো
সেই চোখ দিয়ে কি কি করেছিলো——কে না জানে

তোমার চোখ, তোমার দৃষ্টিভঙ্গি——
সে রকম কিছু নয় তো?

এঁটে যাচ্ছে আমাদের অভিনয়

যেনো এঁটে যাচ্ছে আমাদের অভিনয়
যেনো পা ফসকে পড়ে যাচ্ছি নিচের দিকে
কি আছে আমাদের অভিনয়ে
ইতিপূর্বেই বা কি ছিলো

মুখস্তবিদ্যা শিখে মঞ্চ কাঁপিয়েছি মাত্র

আমাদের অভিনয়ে পাখিবিদ্যা নেই
আমাদের অভিনয়ে ফুলবিদ্যা নেই
শুধু শুধু শরাব পিয়ে,মীর জাফর হয়েছি

ভ্রান্ত দৃষ্টিভঙ্গি আছে,সেটা না হয় থাক
ভ্রান্ত চিন্তায় কি বা এসে যায়
আমরা তো অভিনয়শিল্পী——তাই না ?

আরো পড়ুন

খিদে ও অন্যান্য কবিতা পড়ুন এখানে
নগর পিতা পড়ুন এখানে
খৈয় কাদের বিষয়ক প্রবন্ধ পড়ুন এখানে
অনুতাপ পড়ুন এখানে
নকল চোখ পড়ুন এখানে

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন