নগরপিতা
নগরপিতা ঘুমিয়ে আছেন
ম্যানহোল থেকে বেরোচ্ছে অন্ধকারের পা
তার সাথে সারি সারি বিদ্রুপাত্মক ঘ্রাণ
ত্যাড়াব্যাঁকা কিছু শিং ওয়ালা মাছি
সুন্দরী রমণীর সাদা শাড়ীতে লেগে দিচ্ছে কালো কালো চিহ্ন
বিদ্যুতের তাড়ে বসে কালো কাক আরামসে হাগে
সেগুলো পড়ে কোথায়
হেটেলীরা খাবার খেয়ে উচ্ছিষ্ট কোথায় ফেলে
বকিকিনিরা সর্দি শ্লেষা ফেলে কোথায়
নগরপিতা, এ সব নিয়ে যতই ভাবেন——
ঘুম আরো দীর্ঘ হয়
নগরপিতা একদিন ঘুম থেকে উঠে দেখেন
শহর আয়নার মতোন ঝকঝকে তকতকে
সিঙ্গাপুর,মালেশিয়ার মতোন
পরে লক্ষ্য করলেন——
তাড়ে তাড়ে কালো কাক বসা নেই
হোটেল নেই,বিকিকিনিরা নেই
ধূলো নেই,আবর্জনা নেই
জনগণহীন মরা শহর
দোকানের শাটারে শাটারে ঝুলছে প্লেকার্ড
“আমরা বাংলাদেশের শহর চাই”
অফিসে পরিচ্ছন্নকর্মীগণ আসেনি
নগরপিতা অফিস খুলে জনগণহীন
একটা শহর পাহারা দিচ্ছেন
দেয়াল
মাঝখানে বিভক্তির দেয়া উঠে গেছে অনেকখানি
দেখতে দেখতে অনেকদূর চলে গেছে সীমারেখা
এই তো সেদিন মাত্র
ভাঙ্গাভাঙ্গি
ভাঙ্গাভাঙ্গি থেকে আড়াআড়ি
আড়াআড়ির পর আর গল্প নেই
একটা গল্প এভাবে সমাপ্তি দেখে
রবীন্দ্রনাথের সেই সমাপ্তির কথা মনে পড়ে
সেখানেও দেয়াল উঠেছিলো অনেকদূর
সেই দেয়ালটা স্থায়ী হয়নি
এভাবে দেয়াল ওঠে——দেয়াল ভাঙ্গে
আমাদের দেয়াল আকাশ ছুঁইছুঁই
কনক্রীট মিশ্রীত চুনাপাথরের
অভিমাণ নেই আর
শোধবোধের চূড়ায় ঝুলে আছে ক্ষোভ আর রাগ
অপরাজেয় ভঙ্গিতে ক্ষোভ দাঁড়িয়ে গেছে
চোখের নাটাইয়ে উড়ছে আগুণের সেই দেয়াল
নগরপিতা ঘুমিয়ে আছেন
ম্যানহোল থেকে বেরোচ্ছে অন্ধকারের পা
তার সাথে সারি সারি বিদ্রুপাত্মক ঘ্রাণ
ত্যাড়াব্যাঁকা কিছু শিং ওয়ালা মাছি
সুন্দরী রমণীর সাদা শাড়ীতে লেগে দিচ্ছে কালো কালো চিহ্ন
বিদ্যুতের তাড়ে বসে কালো কাক আরামসে হাগে
সেগুলো পড়ে কোথায়
হেটেলীরা খাবার খেয়ে উচ্ছিষ্ট কোথায় ফেলে
বকিকিনিরা সর্দি শ্লেষা ফেলে কোথায়
নগরপিতা, এ সব নিয়ে যতই ভাবেন——
ঘুম আরো দীর্ঘ হয়
নগরপিতা একদিন ঘুম থেকে উঠে দেখেন
শহর আয়নার মতোন ঝকঝকে তকতকে
সিঙ্গাপুর,মালেশিয়ার মতোন
পরে লক্ষ্য করলেন——
তাড়ে তাড়ে কালো কাক বসা নেই
হোটেল নেই,বিকিকিনিরা নেই
ধূলো নেই,আবর্জনা নেই
জনগণহীন মরা শহর
দোকানের শাটারে শাটারে ঝুলছে প্লেকার্ড
“আমরা বাংলাদেশের শহর চাই”
অফিসে পরিচ্ছন্নকর্মীগণ আসেনি
নগরপিতা অফিস খুলে জনগণহীন
একটা শহর পাহারা দিচ্ছেন
দেয়াল
মাঝখানে বিভক্তির দেয়া উঠে গেছে অনেকখানি
দেখতে দেখতে অনেকদূর চলে গেছে সীমারেখা
এই তো সেদিন মাত্র
ভাঙ্গাভাঙ্গি
ভাঙ্গাভাঙ্গি থেকে আড়াআড়ি
আড়াআড়ির পর আর গল্প নেই
একটা গল্প এভাবে সমাপ্তি দেখে
রবীন্দ্রনাথের সেই সমাপ্তির কথা মনে পড়ে
সেখানেও দেয়াল উঠেছিলো অনেকদূর
সেই দেয়ালটা স্থায়ী হয়নি
এভাবে দেয়াল ওঠে——দেয়াল ভাঙ্গে
আমাদের দেয়াল আকাশ ছুঁইছুঁই
কনক্রীট মিশ্রীত চুনাপাথরের
অভিমাণ নেই আর
শোধবোধের চূড়ায় ঝুলে আছে ক্ষোভ আর রাগ
অপরাজেয় ভঙ্গিতে ক্ষোভ দাঁড়িয়ে গেছে
চোখের নাটাইয়ে উড়ছে আগুণের সেই দেয়াল
আরো পড়ুন এখানে
খিদে ও অন্যান্য কবিতা পড়ুন এখানে
নগর পিতা পড়ুন এখানে
খৈয় কাদের বিষয়ক প্রবন্ধ পড়ুন এখানে
অনুতাপ পড়ুন এখানে
নকল চোখ পড়ুন এখানে
নগর পিতা পড়ুন এখানে
খৈয় কাদের বিষয়ক প্রবন্ধ পড়ুন এখানে
অনুতাপ পড়ুন এখানে
নকল চোখ পড়ুন এখানে
Tags
কবিতা
